Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

বিশ্ব যোগ দিবস পালন বৃন্দাবনী ময়দানে

বিশ্ব যোগ দিবস পালন বৃন্দাবনী ময়দানে 

মালদা: মালদা ক্লাবের পরিচালনা ও একটি যোগ সংস্থার উদ্যোগে পালন করা হল বিশ্ব যোগ দিবস। শুক্রবার সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে যোগ শিবিরের আয়োজন করা হয়। শতাধিক পুরুষ ও মহিলা যোগ-শিবিরে অ…

 


বিশ্ব যোগ দিবস পালন বৃন্দাবনী ময়দানে 



মালদা: মালদা ক্লাবের পরিচালনা ও একটি যোগ সংস্থার উদ্যোগে পালন করা হল বিশ্ব যোগ দিবস। শুক্রবার সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে যোগ শিবিরের আয়োজন করা হয়। শতাধিক পুরুষ ও মহিলা যোগ-শিবিরে অংশ নেন। 


শরীর ও মন সুস্থ রাখার জন্য যোগ ব্যায়ামের প্রয়োজন। সাধারণ মানুষকে সেই বার্তা দিতে যোগ সংস্থার উদ্যোগ এবং মালদা ক্লাবের পরিচালনায় যোগ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শিক্ষারত্ন ড. শক্তিপদ পাত্র, সংস্থার সক্রিয় সদস্য অরুন কুমার সাহা, যোগগুরু গৌতম মণ্ডল সহ অন্যান্যরা। 


বিশ্ব যোগ দিবসে যোগ শিবিরের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে যোগ ব্যায়ামের কী উপকারিতা, তা তুলে ধরার উদ্যোগকে সাধুবাদ জানান, অনুষ্ঠানে আগত অতিথিরা।

No comments